Author: sufalkumar

পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনও তদন্ত কমিশন হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ‘শহিদ সেনা দিবস’ উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বিস্তারিত আসছে …

Read More

আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দায় নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফী। পরপর দুটি পোস্টার প্রকাশের মাধ্যমে ‘প্রেশার কুকার’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেন। কোনো প্রধান পুরুষ চরিত্র ছাড়াই চার নারীকে কেন্দ্র করে নির্মাতার এই ভিন্নধর্মী উদ্যোগ ইতোমধ্যে দর্শক মহলে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। সিনেমাটির কেন্দ্রবিন্দুতে রয়েছেন- শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা চৌধুরী। পোস্টারে তাদের সাজসজ্জায় যেমন আভিজাত্যের ছাপ তেমন চোখেমুখে ফুটে উঠেছে এক ধরনের রহস্য। সামাজিক মাধ্যমে অনেকেই এই লুকের সঙ্গে বলিউডের ‘হীরামান্ডি’র তুলনা করছেন। নির্মাতা জানান, ঢাকা শহরে নারীদের প্রাত্যহিক জীবনের সীমাবদ্ধতা, না বলা কষ্ট এবং অদৃশ্য লড়াইয়ের প্রেক্ষাপটেই এই সিনেমার গল্প সাজানো হয়েছে।…

Read More

জানুয়ারি মাসে হুট করেই প্লেব্যাক থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছিলেন গায়ক অরিজিৎ সিং। ৩৮ বছর বয়সেই কেন অবসরের সিদ্ধান্ত তা নিয়ে ট্রোলের বন্যা বয়ে যাচ্ছিল নেটপাড়ায়। অবশেষে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিয়ে মুখ খুললেন খোদ অরিজিৎ। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক দীর্ঘ পোস্টে ট্রোলারদের যেমন কড়া জবাব দিয়েছেন, তেমনি ভক্তদের দিয়েছেন ধৈর্য ধরার পরামর্শ। পোস্টে অরিজিৎ লেখেন, ‘আমার প্রত্যেক শ্রোতার উদ্দেশ্যে এই পোস্ট। আপনি যদি আমার শ্রোতা না হন, তবে এটি পড়ার প্রয়োজন নেই। ‘অনুরাগীদের বলতে চাই, আমি তোমাদের অসম্ভব ভালোবাসি। এই নিষ্ঠুর পৃথিবীতে তোমাদের এত ভালোবাসা পেয়ে আমি আপ্লুত ও কৃতজ্ঞ। আমি প্লেব্যাককে বিদায় জানিয়েছি ঠিকই,…

Read More

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৯-১০ মার্চ তিন সদস্যের একটি আইএমএফ দল ঢাকা সফরে আসবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল আগামী মাসে ঢাকায় আসছে। এর ফলে, বহু মিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি সচল রাখা এবং বিলম্বিত ১.৩০ বিলিয়ন ডলার ছাড়ের আশা করছে বাংলাদেশ। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৯-১০ মার্চ তিন সদস্যের একটি আইএমএফ দল ঢাকা সফরে আসবে। দলটির নেতৃত্ব দেবেন সংস্থাটির এশিয়া-প্যাসিফিক ডিপার্টমেন্টের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন। গত ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের সময়ে আইএমএফ একটি কিস্তি ছাড় স্থগিত রাখে। সংস্থাটি জানায়, নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী অর্থ ছাড় করা হবে। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ধারণা,…

Read More

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রকাশ করা হবে। দুপুর ১টায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে ফল হস্তান্তর করা হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশ করা হবে।  সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছর মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ এই দুই ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে। বোর্ডভিত্তিক আনুপাতিক হারে বৃত্তি বণ্টনের পাশাপাশি উপজেলা পর্যায়েও ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য নির্দিষ্ট কোটা নির্ধারণ করা হয়েছে। নীতিমালা অনুযায়ী মেধা ও ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের মধ্যে এ বৃত্তি প্রদান করা হবে। যেভাবে ফল জানতে পারবে শিক্ষার্থীরা ১. অনলাইন পদ্ধতি: প্রাথমিক শিক্ষা…

Read More

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস গেরাইস রাজ্যে সোমবার (২৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিপাতে ভয়াবহ বন্যায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় উদ্ধারকারী ও জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা ও দুর্যোগ-প্রশিক্ষিত অনুসন্ধান কুকুর নিয়ে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া অন্তত ৪০ জন নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।  রাজ্যের জুইজ ডি ফোরো পৌরসভায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে, যেখানে এখন পর্যন্ত ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে দুর্যোগ-প্রশিক্ষিত কুকুর ও আধুনিক সরঞ্জাম নিয়ে কয়েক ডজন উদ্ধারকর্মী কাজ করছেন, তবে আগামী কয়েক দিন বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস থাকায় উদ্ধার তৎপরতা চরমভাবে ব্যাহত হচ্ছে। রাজ্যের সিভিল…

Read More

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি সম্পূর্ণ বিনামূল্যে বাস্তবায়ন করা হচ্ছে এবং এ কার্ড প্রদানের নামে কোথাও টাকা চাওয়ার কোনো সুযোগ নেই। এ বিষয়ে কেউ প্রতারণার চেষ্টা করলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম আগামী ১০ মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী তারেক রহমান ওইদিন এ কর্মসূচির…

Read More

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, রেমিট্যান্স প্রবাহ বাড়ার কারণে ব্যাংকে ডলার সরবরাহ আগের চেয়ে বেড়েছে। ডলারের দর যেন হুট করে পড়ে না যায়, সেজন্য নিলামের মাধ্যমে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩০ বিলিয়ন ডলারে। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ দশমিক ৩০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। মূলত বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নিলামে ডলার কেনার মাধ্যমেই রিজার্ভের পরিমাণ বাড়ানো হচ্ছে। এর নেপথ্যে কাজ করছে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বা প্রবাসী আয়ের বড় প্রবৃদ্ধি। পরিসংখ্যান…

Read More